নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন
- আপডেট : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
“নতুন জার্সি, নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য” স্লোগানে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ক্রীড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধলীগৌর নগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এছাড়াও উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক বিএনপির ইউনিয়ন সভাপতি মাসুদ করিম নিরব, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মাস্টার, মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির পরিচালক তামিম মহাজন, একাডেমির সমন্বয়ক, খেলোয়াড়বৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একাডেমির ঐক্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নতুন লক্ষ্য অর্জনের প্রতীক।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নতুন জার্সি পরিধান করে খেলোয়াড়রা আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি শেয়ার করুন



















