ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা লালমোহনে ইয়াবাসহ আটক ২ লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল সেন্টারে সংকট, সেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ লালমোহন ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন, সভাপতি শাহীন- সম্পাদক রাহাত দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০১:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়াছিন মোল্লা (নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি) – সাদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাসেল আহমেদ ভূইয়ার কঠোর বার্তায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা।

গত ৩১ আগস্ট সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসিয়ালি যোগদানের পর থেকে এখানকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে চতুর্থ শ্রেণির কর্মকর্তা কর্মচারি থেকে শুরু করে ডাক্তার নার্সদের সাথে একাধিক বৈঠক করেন তিনি। পাশাপাশি জননিরাপত্তা এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে হাসপাতালটিতে কর্মরত আনসার বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। যার প্রতিফলন পেতে শুরু করেছে হাসাপাতালে সেবা নিতে আশা সাধারণ মানুষ।

এরই ধারাবাহিকতা গত ৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বহুদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন, জিনিস সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া চক্রের এক মহিলা সদস্যকে আটক করেছে এখানকার আনসার বাহিনী। প্রাথমিক জিজ্ঞেসাবাদে এই চক্র এবং চেইন চুরির কথা স্বীকার করে সে। পরে তাকে সোনারগাঁও থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এবিষয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষও তাদের স্বস্তির কথা জানিয়েছেন,  তারা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা এবং নিরাপত্তা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমরা দূরদূরান্ত থেকে এখানে সেবা নিতে আসি এসে যখন ভালো সেবা পাই তাহলে আমাদের ভোগান্তি পোহাতে হয় না। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা উন্নতি হয়েছে। এখানকার আনসার বাহিনী প্রতিনিয়তই শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছে। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এবিষয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাসেল আহমেদ ভূইয়া বলেন, আমি আসার পর এখানকার নিরাপত্তা নিয়োজিত আনসার বাহিনীর সাথে বৈঠক করি এবং তাদের চোর চক্র এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে দিকনির্দেশনা দেই। তারই ধারাবাহিকতায় গতকাল চেইন এবং স্বর্ণের জিনিসপত্র ছিনতাই চক্র একজনকে আটক করা হয়। সকলের সহযোগিতা পেলে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে এইসমস্ত চক্রকে দূর করা সম্ভব। পাশাপাশি দালালদের বের করা সম্ভব। আমি যতদিন আছি এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দালাল বা এসমস্ত চক্রকে ছাড়া দেওয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। এবিষয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহবান জানান রাসেল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ০১:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬