সর্বশেষ
শ্রীনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১০:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
তাইজুল ইসলাম উজ্জ্বল : শ্রীনগর উপজেলায় আসন্ন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ হারুন-উর-রশিদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পান্নু আকনের বাড়ির আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকের সভাপতি করিম আকনের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জুলহাস কারাল,ডিএম আকন, শহিদ আকন,ডালু আকন,মাসুদ আকন,সুমন আকন,আওলাদ হোসেন, আবু কালাম আকন,ইমদাদুল ইসলাম সুইট, সজিব বেপারীসহ আরো অনেকে।
এসময় রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান হাজী মোঃ হারুন-উর-রশিদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
















