ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শ্রীনগরে রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর চৌরাস্তা থেকে বালাশুর নতুন বাজার এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।এর আগে গত ২০২০সালের ২৫নভেম্বর বুধবার বিকালে রাস্তাটি সংস্কারের দাবিতে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলো নতুন বাজার এলাকাবাসী।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কিছু দিন পরেই রাস্তা খোরাখুরি করতে দেখা গেলেও তা কিছু দিন পরে আবার বন্ধ হয়ে যায়।এর পরে কেটে গেছে প্রায় ছয় মাস।এখনো রাস্তাটি সংস্কারের কোনো চুড়ান্ত উদ্যোগ চোখে পরেনি।

গত ২০২০সালের ২৫নভেম্বর বুধবার বিকালে রাস্তাটি সংস্কারের দাবিতে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলো নতুন বাজার এলাকাবাসী।

সরজমিনে রাস্তাটি পরিদর্শনে গিয়ে দেখা যায় বালাশুর চৌরাস্তা থেকে বালাশুর নতুন বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে।আড়াই কিলোমিটারের প্রায় দের কিলোমিটারি চলাচলের একেবারে অনুপযোগী।রাস্তাটির সবচেয়ে বেশি খারাপ অবস্থা বানিয়াবাড়ী মেইল ঘরের মোর থেকে বালাশুর নতুন বাজার পর্যন্ত।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বালাশুর চৌরাস্তা থেকে বালাশুর নতুন বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের বেহালদসা।এ পথে যাতায়াত করাটা খুবি কষ্টসাধ্য ব্যাপার।ওই রাস্তা সংলগ্ন অগ্রসর বিক্রমপুরের একটি পুকুরে মাছ চাষের কারণে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে রাস্তার পাড় ধ্বসে পরছে। এছাড়াও পাকা রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। এতে করে মানুষের চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পরে রাস্তাটি।সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে ফেলে এলাকাবাসীকে।রাস্তাটি দিয়ে ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি, কাঠিয়াপাড়া রাঢ়ীখাল ইউনিয়নের নতুন বাজার, টেটামারাসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

স্থানীয় আইয়ুব আলী শিকদার জানান, তিনি এলাকাবাসীর সাথে আলোচনা করে শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সীগঞ্জ জেলা প্রকৌশলীর কার্যালয় ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে দরখাস্ত দিয়েছেন।তাতেও কোনো লাভ হয়নি।

রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খানের কাছে এ বিষয় জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

রাস্তা সংস্কারের বিষয়ে শ্রীনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, বালাশুর চৌরাস্তা থেকে এতিমখানা পুকুর পর্যন্ত রাস্তার কাজ চলোমান রয়েছে।এতিমখানা পুকুর থেকে বালাশুর নতুন বাজার রাস্তার কাজ ২০২১-২০২২ অর্থ বছরে gov maintenance থেকে করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর

আপডেট : ১০:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১