মুন্সীগঞ্জে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- আপডেট : ১১:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী বইমেলা উদ্বোধন হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বইমেলার উদ্বোধন হয়।
এতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, জেলা সরকারি পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ান এসএম জহিরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির, তাহমিনা আক্তার, মেহেরুন নাহার, মুন্সীগঞ্জ জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সভাপতি উমা শঙ্কর সরকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল প্রমুখ।
এ বছর বইমেলায় ২১টি স্টলে বই প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। পরে এতে সংগীত পরিবেশন করা হয়।
















