সর্বশেষ
শ্রীনগরে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খান সুজন
- আপডেট : ০৮:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মনির (২৪) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৩ টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তুহিন (২৫) ও জাহিদ (২৭) নামে দুজন আহত হন। স্থানীয়রা জানায়, মাওয়াগামী দ্রুত গতির মোটরসাইকেলটি ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানায়, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
















