ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

চরফ্যাশন শশীভুষনে টমটমের ধাক্কায় খাদে পড়ে শিশুর মৃত্যু

এইচ এম নোমান
  • আপডেট : ০৮:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার চরফ্যাশনে টমটমের ধাক্কায় খাদে পড়ে মোঃ আবু সাঈদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এঘটনায় ২ঘন্টা পর টমটম উদ্ধার হলেও ৭ ঘন্টা পর জুতার সুত্রধরে একই খাদ থেকে উদ্ধার হয় শিশুর লাশ।

বুধবার (২৬ জুন)সকাল ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড চৌমুহনী বাজারের পশ্চিম পাশে আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। এরপর বিকাল ৪ টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার।

নিহত শিশু ওই ওয়ার্ডের বাসিন্দা বাকের সরদারের ছেলে।

এ ঘটনায় স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অবুঝ শিশু আবু সাঈদের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের মাতন চলছে।

টমটম চালক রুহুল আমিন ওরফে কুট্রি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির মোল্লার ছেলে।

নিহত শিশুর চাচা মোঃ মোতালেব হোসেন জানান, আমার ছোট ভাই বাকের সরদার ঢাকায় ব্যবসা করার সুবাদে পরিবার নিয়ে সে ঢাকায় বসবাস করেন। গত ১৮ জুন বৃহস্পতিবার ঈদের পরের দিন সে পরিবার ও ভাতিজা আবু সাঈদকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বেড়াতে আসেন। বুধবার ২৬ জুন সকাল ৯ টার দিকে ভাতিজা আবু সাঈদ বাসা থেকে বাড়ির পাশে রাস্তায় বেড় হলে স্থানীয় টমটম চালক রুহুল আমিন ওরফে কুট্টি তার টমটম দিয়ে চাপ দিয়ে ঘটনাস্থলে ভাতিজা আবু সাঈদকে পিষ্টে দেন। এরপর বিষয়টি ধামাচাপা দিতে তাকে মাটি পুতে রেখে চালক রুহুল আমিন ওরফে কুট্টি পালিয়ে যান। তিনি আরও জানান, ভাতিজা আবু সাঈদকে না পেয় বিভিন্ন স্থানে প্রায় ৭ ঘন্টা খোঁজখোঁজি করে বিকাল ৪ টার দিকে বাড়ির সাথে অঞ্চলিক সড়কের পাশের খাদে ভাতিজা আবু সাঈদের পায়ের জুতা পানিতে ভাসমান দেখে সেখানে খোঁজাখোঁজি করলে মাটি পুতা অবস্থায় তাকে পাওয়া যায়।

এঘটনা নিহত শিশুর বাবা বারেক সরদার বলেন, আমার ছেলে আবু সাঈদকে টমটম চালক রুহুল আমিন ওরফে কুট্টি হত্যা করেছে। আমি এর কঠিন বিচার চাই।

ঘটনাস্থল পরিদর্শন করে শশীভূষণ থানার উপ-পরিদর্শক এস আই গোফরান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুর মরদেহ সুরাতল প্রস্তুত করি। নিহতের পরিবারের অভিযোগ থাকায় লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশন শশীভুষনে টমটমের ধাক্কায় খাদে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৮:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪