ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

ইন্দুরকানীতে সরকারি গাছ কাটা হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ

মো:মারুফুল ইসলাম
  • আপডেট : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি :পিরোজপুরের ইন্দুরকানীতে মহাসড়কের পাশে বন বিভাগের ৫টি গাছ অবৈধভাবে কাটা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পিরোজপুর বন বিভাগ কতৃপক্ষ।
এ অবৈধ ভাবে গাছ কাটার সাথে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের এক নেতা জড়িত থাকায় ব্যবস্থা নিচ্ছে না পিরোজপুর বন বিভাগ বলে অভিযোগ উঠেছে।জানাযায়, গত শুক্রবার (২১শে জুন) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের আকন বাড়ির সামনে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের পাশে ৩টি চাম্বল ও ২মেহগনি গাছ দিনের বেলা কেটে নিয়ে যায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান। তিনি একজন সংসদ সদস্যের অনুসারী বলে জানা গেছে। আওয়ামীলীগ নেতারা বিরুদ্ধে গাছ কাটার রিপোর্ট করায় সাংবাদিকদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ওই ওয়ার্ডের বাসিন্দা মো: ইকরামুল সিকদার বলেন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আকন বাড়ির সামনে মহাসড়কের পাশে বন বিভাগের রোপন করা ৩টি চাম্বল ও ২মেহগনি গাছ শ্রমিক দিয়ে কেটে করাতকলে নিয়ে যায়। গাছগুলোর অনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। বন বিভাগ কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে গাছ কাটা সত্যতা পেলেও কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান জানান, তার বাড়ির সামনে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্যই তিনি এ গাছগুলো কেটেছেন। বিষয়টি সবাই জানে তাবে কারো কাছ থেকে কোন লিখিত অভিযোগ নেয়া হয়নি। পিরোজপুর বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত জানান, গাছগুলো সরকারের সম্পদ। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি দেখা হয়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইন্দুরকানীতে সরকারি গাছ কাটা হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ

আপডেট : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪