সর্বশেষ
শ্রীনগরে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
নাজমুল খান সুজন
- আপডেট : ০২:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি মালবাহী ট্রাকের পিছনে অপর একটি ট্রাকের ধাক্কায় মো. ইয়াছিন মোল্লা (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। রবিবার সকাল পৌণে ৬ টার দিকে উপজেলার ষোলঘর এলাকার কেয়কখালীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেন একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ড-১৪৬০৩৫) পিছনে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে পিছনের মালবাহী ট্রাকটির (ঢাকা মেট্রো ড-১৪৫৭১২) হেলপার মারা যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এ ঘটনায় ট্রাকের এক হেলপার ঘটনাস্থলে মারা যায়। লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ট্রাক দুটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন





















