ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

সীমান্তে মানব পাচার চোরাচালান অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে বিজিবি সেক্টর কমান্ডারের সমাবেশ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : ১০:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তের এপার ওপার- অবৈধ অনুপ্রবেশ সব ধরণের চোরাচালান অপরাধমূলক কর্মকান্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সিলেট কমান্ডার সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহনে জনসচেতনতা মূলক সমাবেশ করেছেন।
মঙ্গলবার ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদিরের সভাপতিত্বে ব্যাটালিয়নের বিশ^ম্ভরপুরের চিনাকান্দি বিওপি নিয়ন্ত্রিত ধনপুর ঈদগাহ প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সমাবেশে (বিজিবি)’র সিলেট কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সীমান্ত জনপদের মানুষজনের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ,আন্তর্জাতিক সীমান্ত রেখায় বিভিন্ন সীমান্তনদী,পাহাড়ি ছড়া বা এর আশপাশের এলাকায় অবৈধভাবে খনিজ বালি -পাথর- চুনাপাথর উক্তোলন, সীমান্ত রেখা অতিক্রম করে কোন ধরণের গর্ত বা পাহাড়ি কোয়ারি থেকে অবৈধভাবে কয়লা উক্তোলন,সীমান্তের শুন্য রেখায় কোন ধরণের গবাদিপশু না চড়ানো, নারী- শিশুসহ মানব পাচার এবং মাদক, গাঁজা, ইয়াবা (চিনি, পেয়াজ, বিড়ি,কসমেটিকস,মসলা,সুপারি,খাদ্য সামগ্রী, কাঁচা-শুকনো মাছ, হাঁস মুরগী,সবজি, ক্রোকারিজ,গবাদিপশু) সহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে জনসচেনতার জন্য সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সমাবেশে শেষে ঈদগাহ প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সহযোগিতায় সীমান্ত জনপদের বসতিগুলোতে থাকা সুবিধাবঞ্চিত পরিবার গুলোর সদস্যদের মধ্যে বিনামুল্যে চিকিৎসাসেবা, বিনামুল্যে ঔষধপত্র বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন) কার্যক্রমের উদ্ভোধন করেন (বিজিবি)’র সিলেট কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
সমাবেশ ও মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) মফিজুর রহমান, থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিজিবির চিনাকান্দি সহ বিভিন্ন বিওপির সুবেদার, হাবিলদার, নায়েব সুবেদার সহ বিজিবি সদস্যগণ , সীমান্তজনপদের স্থানীয় জনপ্রতিনিধি,সচেতন মানুষজন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সীমান্তে মানব পাচার চোরাচালান অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে বিজিবি সেক্টর কমান্ডারের সমাবেশ

আপডেট : ১০:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪