শ্রীনগর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আলিফ খাঁন আকাশ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত দোলন
- আপডেট : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলিফ খাঁন আকাশ। আলিফ খাঁন আকাশ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসিন্দা।
গত (১৬ অক্টোবর ২০২৪) বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলার আহবায়ক : আব্দুল আহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক : রোমান রহমান খান, সদস্য সচিব : মোঃ সুমন স্বাক্ষরিত দলীয় প্যাডে উপজেলা জিয়া সাইবার ফোর্সের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে আলিফ খাঁন আকাশ কে সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট শ্রীনগর উপজেলা জিয়া সাইবার ফোর্সের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।শ্রীনগর উপজেলা জিয়া সাইবার ফোর্সের অন্য সদস্যরা হলেনসভাপতি – আলিফ খাঁন আকাশ,সিনিয়র সহ-সভাপতি – মোঃ কাউছার, সাধারণ সম্পাদক -ইয়াসির আরাফাত দোলন, সিনিয়র যুগ্ন – সম্পাদক – আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক – হিমেল দেওয়ান প্রমুখ।



















