ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ৬ ডাকাত গ্রেফতার, ট্রাকসহ তেল উদ্ধার

খান সুজন
  • আপডেট : ০৯:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি তেলের গাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামন থেকে ৪ জনকে প্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরো ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা তেলবাহী ট্রাকসহ ১৪ ব্যারেল পামওয়েল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, একটি ওয়াকিটকি ও ১টি কাঠের লাঠি জব্দ করা হয়। শ্রীনগর থানা পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাত

সাড়ে ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া যাত্রী ছাউনির পাশে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পামওয়েলসহ দক্ষিবঙ্গগামী একটি ট্রাককে হায়েস গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে ওয়াকিটকি প্রদর্শণ করে থামতে বলে। গাড়ির চালক

খোরশেদ আলম (৩৮) ট্রাকটি থামালে ডাকাত দলের সদস্যরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। পরে চালক শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে অভিযানে নামে পুলিশ। ২ দফায় ৬ জনকে গ্রেফতার করে ও লুটের ট্রাকসহ তেল উদ্ধার করা হয়। ডাকাত সদস্যের মধ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পেচিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৪১), বরগুনার তালতলী উপজেলার নিজড়ার চর এলাকার হযরত আলীর পুত্র চাঁনমিয়া (৫৪), নরসিংদীর পাড়াতলী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), কুমিল্লার মেঘনা উপজেলার শেখেরগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩২), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৪৯), কুমিল্লার হোমনা উপজেলার কামাল মিয়ার ছেলে রাজু মিয়া (৪১)। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের

সদস্য। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সী জানান, গ্রেফতারকৃতদেরকে বুধবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ৬ ডাকাত গ্রেফতার, ট্রাকসহ তেল উদ্ধার

আপডেট : ০৯:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪