ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শ্রীনগরে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

খান সুজন
  • আপডেট : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ৩ জন জয়িতাকে সন্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন সন্মাননা ক্রেস্ট জয়িতাদের হাতে তুলে দেন। এ বছর অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় মান্দ্রা গ্রামের
মাসুমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ষোলঘর গ্রামের আয়েশা সিদ্দিকা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নন্দীপাড়া গ্রামের রোকেয়া বেগমকে এই সন্মাননা দেওয়া হয়। শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা সংস্থা একটি বর্নাঢ্য র‌্যালী বের করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

আপডেট : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪