ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া ও নিমতলা এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ নিহত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সোয়া ৪ টার দিকে হাইওয়ের মাওয়ামুখী লেনের হাঁসাড়ায় পুর্বাসা পরিবহণের (ঢাকা মেট্রো ব-১৫৬৪৮০) একটি যাত্রীবাহী বাস সামনে থাকা অজ্ঞাত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলায় আব্দুল্লাহপুর পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১০৩৮৩) একটি মিনি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পৃথক এসব দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। নিমতলায় নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মো.মহিউদ্দিনের ছেলে রায়হান (৩৪) ও শ্রীনগর উপজেলার আটপাড়ার এলাকার কল্লিগাঁও গ্রামের মরহুম নূরুল ইসলামের ছেলে জীবন শেখ (২৪)। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ক্যামেলিয়া সরকার জানান, হাসপাতালে আনার আগেই ৪ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রথম দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও পরের দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের পরিচয় জানা জায়নি। লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জানতে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদের জিলানীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

আপডেট : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫