ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

লালমোহনে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে আমের মুকুলের ঘ্রাণে ভরে উঠেছে আমের বাগানগুলো। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। আমগাছের সোনালী রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুলগুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌমৌ গন্ধে ভরে উঠেছে এলাকাগুলো। এ যেন মধু মাসের আগাম বার্তা দিচ্ছে প্রকৃতি। বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে মুকুলের থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার আমের বাগান গুলোতে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে দেখা গিয়েছে সোনালী মুকুল।
লালমোহনের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্ন ভাবে রোপন করা আম গাছ রয়েছে অনেক। অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক পরিমানে মুকুল দেখা দিয়েছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার গ্রামের মো. শামীম জানান, আমাদের বাগানে অন্যান্য গাছের সাথে প্রায় ২৫টির মতো আম গাছ রয়েছে। এবছর আমের মুকুল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। ঝড়, বন্যা না হলে এবার অনেক আম হবে বলে আশা করছি।

চরভুতা ইউনিয়নের কর্তার কাচারি এলাকার আনিছল হক মিয়া বলেন, আমাদের বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। প্রতি বছরই গাছগুলোতে আম ধরছে। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, লালমোহনে এবছর প্রায় ১৫ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। এর মধ্যে বানিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদে প্রায় কোটি টাকার বিভিন্ন প্রজাতির আম বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমের জাতের মধ্যে রয়েছে স্থানীয়, আম্রপালি, বারি-৪, বারি-৮, বারি-১১ জাত।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন জানায়, উপজেলা কৃষি অফিস থেকে আমচাষীদের বিনামূল্যে বিভিন্ন ধরনের উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এই উপজেলায় আমের ভালো ফলন পাবে কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ

আপডেট : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫