শ্রীনগরে মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন
- আপডেট : ০৭:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
শ্রীনগরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকাল
৪ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি
অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, ৫ অগস্ট থেকে দলটির নেতাকর্মীরা শ্রীনগর থানাসহ গুরত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ পাহাড়া দিয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুরেছুটে বেরিয়েছে। কিন্তু গত ১০ জানুয়ারি ষড়যন্ত্রমূলক ভাবে থানাথেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অপবাদ দিয়ে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সচ্ছতা প্রমানে সিসিটিভি ফুটেজ
প্রকাশ করা হোক। যারা থানায় ছিলেন না বা অন্যকোন কাজের জন্য গিয়েছেন তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে বলে নেতা কর্মীরা মন্তব্য করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কাড়াল, শফিউল আলম আজম, মো. দিদার,বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, বীরতারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম নাদিম, মুজিবুর রহমান, মো. ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, যুবদল নেতা মোতাহার, রাজু আহমেদ, আবুল হোসেন সাগর, তানভীর হাসানসহ অনেকে।
২৮০/২/২৫ইং



















