ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল ২০২৫

মোঃ পলাশ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবির কর্তৃক কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৫ই মার্চ) সোহরাওয়ার্দী কলেজ শহীদ সাংবাদিক মেহেদী  অডিটোরিয়ামে,সোহরাওয়ার্দী কলেজ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে সভাপতি নূরুন নবী আকন্দ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রাজিব হোসেনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যেমে বাদ আসর প্রোগ্রামটি শুরু হয়।এসময় সাধারন ছাত্রদের মাঝে ১৭০ টি কোরআন বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল।আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি তাহসিন আহমেদ, এবং কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।

সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের সভাপতি নূরুন নবী আকন্দ তার বক্তব্যের শুরুতেই কোরআন বিতরন করতে পারায় শুকরিয়া আদায় করেন এবং তিনি বলেন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাধারণ ছাত্রদের নিয়ে মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা, কুরআন বিতরণ এবং ইফতার মাহফিল আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্রদের মাঝে কুরআন শিক্ষার আলো আরো বিকশিত করতে চাই।

তিনি আরো বলেন যে, আমরা চাই কুরআন দিয়ে ব্যক্তি জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন,রাজনৈতিক জীবন পরিচালনা করলে সকল প্রকার বিশৃঙ্খলা,ধর্ষণ,সন্ত্রাস,খুন, রাহাজানি,ছিনতাই এবং অশান্তি দূর করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে।

উল্লেখ্য, উপস্থিত শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দ্বীনি দাওয়াত প্রচার এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য এমন আয়োজন আরোও করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল ২০২৫

আপডেট : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫