শ্রীনগরে সড়ক পরিবহন আইন ও বালু ও মাটি ব্যাবস্থাপনা আইনে জরিমানা ও উচ্ছেদ অভিযান।
- আপডেট : ০৮:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
শ্রীনগরে সড়ক পরিবহন আইনের ৫ টি মামলায় মোট ১০,০০০ ( দশ হাজার) টাকা ও বালু ও মাটি ব্যাবস্তাপনা আইনে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।এ ছারাও আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি ড্রেজার উচ্ছেদ করা হয়।
ইদযাত্রায় যানজট প্রতিরোধে আজ দুপুরে শ্রীনগর উপজেলায় ছনবাড়ী আন্ডারপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তায় তেমন যানজট দেখা যায়নি। এসময় ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন না থাকা এবং অবৈধভাবে পার্ক করে যাত্রী ওঠানোয় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭০ ও ৯০ ধারায় ৫ টি মামলায় মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি শ্রীনগর উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধ ভরাট রোধে অভিযান পরিচালনা করা হয়। রাঢ়ীখাল ইউনিয়ন এর কবুতরখোলা ও তিনদোকান এলাকায় প্রায় ২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়। এসময় ০১ জনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরপর পাটাভোগ, সিংপাড়া ও বীরতারা ইউনিয়নের ৪ টি স্থানের ড্রেজার ও পাইপলাইন অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হাবিব জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং শ্রীনগর থানা পুলিশ সহযোগিতা করেন।



















