ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

জাহিদ দুলাল, ভোলা প্রতিনিধি
  • আপডেট : ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আয়োজনে ওই ইউনিয়নের কয়েকটি বাজারের ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলসিকদার বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।
এ সময় তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। দলীয় পরিচয়ে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও (বীরবিক্রম) সন্ত্রাসী-চাঁদাবাজি পছন্দ করেন না। তিনি সন্ত্রাসী-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
শফিকুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপি দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে। বিএনপির আমলেই দেশের মানুষ সবচেয়ে বেশি সুখে, শান্তিতে ও নিরাপদে থাকেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নিরব হোসেন হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

আপডেট : ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫