ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ভোলার লালমোহনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে জেলেদের বরাদ্দকৃত ১১ বস্তা চাল উদ্ধার, বিশেষ ক্ষমতা আইনে মামলা

জেলা প্রতিনিধি, ভোলা:
  • আপডেট : ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলার লালমোহন উপজেলায় সরকার প্রদত্ত জেলেদের জন্য বরাদ্দকৃত ১১ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রির প্রস্তুতির অভিযোগে উদ্ধার করেছে প্রশাসন।

১০ এপ্রিল বৃহস্পতিবার, ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া এলাকার মোসলেহ উদ্দিনের বসতঘরে চালগুলো গোপনে মজুদ করা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ধলীগৌরনগর ইউনিয়ন প্রশাসক ও লালমোহন উপজেলা আইসিটি অফিসার মোঃ রবিউল আলম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করে আসামী করা হয়েছে মোসলেহ উদ্দিন (৫০) এবং তার ছেলে মোঃ শাকিল (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২ থেকে ৪ জনকে আসামী করা হয়েছে।

লালমোহন থানায় মামলাটি রুজু করা হয়েছে মামলা নং-১৫, তারিখ- ১০ এপ্রিল ২০২৫, ধারা- ২৫(১), The Special Powers Act, 1974 অনুযায়ী।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “সরকারের বরাদ্দকৃত চালগুলো সাধারণ জেলেদের মাঝে বিতরণের জন্য ছিল। এগুলো গোপনে রেখে বিক্রির চেষ্টা করা চরম অনৈতিক এবং আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।”

ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলার লালমোহনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে জেলেদের বরাদ্দকৃত ১১ বস্তা চাল উদ্ধার, বিশেষ ক্ষমতা আইনে মামলা

আপডেট : ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫