ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

চরফ্যাশনে জাটকা সংরক্ষণ অভিযানে ১০ লাখ টাকার জাল জব্দ, আটক ২

সেলিম রানা চরফ্যাশন  প্রতিনিধি
  • আপডেট : ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার চরফ্যাশন উপকূল অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে তেঁতুলিয়া নদী সংলগ্ন গাছিরখাল, ঘোষেরহাট ও বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে ১৮ হাজার মিটার কারেন্ট জাল, ২০টি বেহুন্দি জালসহ প্রায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই জেলেকে এবং  এক জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এপ্রিল মাসের শেষদিন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

এ সময় উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, ক্ষেত্র সহকারী কামাল উদ্দিন,  আব্বাস উদ্দিন ফরাজি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে জাটকা সংরক্ষণ অভিযানে ১০ লাখ টাকার জাল জব্দ, আটক ২

আপডেট : ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫