ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জাল জব্দ

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নদীতে অভিযান চালিয়ে পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই এবং জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এই চাই ও জাল জব্দ করা হয়। এ সময় ১টি পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই ও ৬ হাজার মিটার টাইগার জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ওই চাই এবং জাল ধ্বংস করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী, অফিস সহায়ক খোকনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এবং ১১ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জাল জব্দ

আপডেট : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫