ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন কামিল মাদ্রাসার মাঠ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। র্যা লীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মো. আব্দুল হক, কাজী শাহে আলম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মুছা, সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমূখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অভিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৮:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫