ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

বাজারে এলো নকিয়ার ৭টি ফোন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ৫৮৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজারে এলো নকিয়ার ৭টি ফোন। ফিচার থেকে স্মার্ট, সাশ্রয়ী থেকে দামি, দীর্ঘ ব্যাটারির এসব ফোন বুধবার (১১ সেপ্টেম্বর) বাজারে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল বুধবার রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার হেড রাভি কুনওয়ারও, এইচএমডি গ্লোবালের বিজনেস প্রধান (বাংলাদেশ) ফারহান রশিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি গ্রাহকরা নকিয়ার নুতন সেটগুলোতে অত্যাধুনিক ডিসপ্লে ও ছবি তোলার দারুণ অভিজ্ঞতা উপভোগ করবেন।

এছাড়া ফোন দুটির সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন তিন বছরের মাসিক সিকিউরিটি প্যাঁচ ও দুই বছরের ওএস (অপারেটিং সিস্টেম) আপগ্রেডের সুবিধা। স্মার্টফোন দুটির মডেল হলো যথাক্রমে নকিয়া ৭.২ এবং ৬.২। অনুষ্ঠানে জানানো হয়, নকিয়া৭.২ ফোন সেটে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

নকিয়া ৬.২ ফোন সেটে রয়েছে পিওর ডিসপ্লে স্ক্রিন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রিত তিন ক্যামেরার সেটআপ। পাশাপাশি দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে দুই দিনের ব্যাটারি লাইফ। স্মার্টফোনের পাশাপাশি ৫টি ফিচার ফোন অবমুক্ত করা হয়। মডেলগুলো হলো নকিয়া ১০৫, ২২০, ৮০০ টাফ, ২৭২০ ও ১১০।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাজারে এলো নকিয়ার ৭টি ফোন

আপডেট : ০২:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯