মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩
- আপডেট : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
শনিবার (১০ মে) সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।
পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড় এলাকার সোহরাব মন্ডলের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুর্ব বিরোধের জের ধরে হামলাকারী অতর্কীত হামলা চালালে এ সময় তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন, মৃত: হাজী সোহরাব মন্ডলের ছেলে মোঃ গিয়াস উদ্দিন মন্ডল (৬০) ও মো: গিয়াস উদ্দিন মন্ডলের দুই ছেলে ফয়সাল মন্ডল (৩২), মো: রাফিন(৩০)। আহত গিয়স উদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমিনুল পাগলা (৩৬) পিতা- নুরু মিয়া, গ্রাম- পালপাড়া মালির পাথর, সফি উদ্দিন(৪৫), পিতা- মৃত: সোহরাব মাদবর, ওসমান দেওয়ান(৩৫) পিতা-অজ্ঞাত, উভয় সাং গোলাপ রায়ের দিঘীরপাড়, থানা- জেলা-মুন্সীগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সাথে তর্ক বিতর্ক হয়। আর এ তর্ক বিতর্কের একপর্যায়ে বিবাদীগন ভিকটিম মোঃ গিয়াস উদ্দিন মন্ডল ও তার দুই ছেলেকে মারপিট করে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজনসহ তাদের আত্মীয়-স্বজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।
মুন্সীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে তাদের খোঁজ খবর নেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে পুলিশ সুত্রে জানায়।
এবিষয়ে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম বলেন, মারামারির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা রজু হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















