ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৯:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। এ জালের বাজার মূল্য অন্তত ৩০ লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে জুন পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চলমান। ওই অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। আমরা কঠোরভাবে এ অভিযান অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

আপডেট : ০৯:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫