ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

চরফ্যাশনে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি
  • আপডেট : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন উপজেলায় তাবলীগ জামাতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরী মুকররি ইউনিয়নে চর পাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো.মাসুদ কাজীর ছেলে। নাহিয়ান এসএসসি পরীক্ষা শেষ করে তাবলীগ জামাতে ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলায় কাশেম মেম্বার জামে মসজিদে এসেছিল।

তাবলীগ জামাতের সাথীরা জানান , সকাল সাড়ে ১১টার দিকে মসজিদের পুকুরে তাবলীগ জামাতের সাথী ভাইদের সঙ্গে গোসল করতে আসে নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ নাহিয়ান পুকুরে ডুবে যায়। তাবলীগের এক সাথী ভাই তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুঁজির পরে নাহিয়ান কে উদ্ধার কর হয়।
উদ্ধারের করে তাকে চিকিৎসার জন্য চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্ররে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, পুলিশ খবর পাওয়ার আগেই নিহত নাহিয়ানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫