ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হলেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম। আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক নাইমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই।
বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির। ৫ অগস্ট সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লব সাধিত হয়নি। আমরা গণতন্ত্ররে বিপ্লবের মাধ্যমে ইসলামি বিপ্লব সাধন করতে চাই। ইসলামি বিপ্লবই পরকালের মুক্তির পথ।
জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী মাওঃ মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

আপডেট : ০৬:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫