চরফ্যাশনে কোম্পানি কাভার ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
- আপডেট : ১১:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে শশীভূষণ-দক্ষিণ আইচা মেইন সড়কে কোম্পানির কাভার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরনবী (২৩) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পারভেজ নামে একজন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শশীভূষণের কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে মেইন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হসপিটাল ধানমন্ডি ঢাকা রেফার করা হয়েছে। নিহত নুরনবী পেশায় একজন অটোরিকশা চালক। তিনি দক্ষিণ আইচা থানাধীন ৯নং চর মানিকা চর আইচা ৯নং ওয়ার্ড করিম পাড়া সেকান্তর বেপারী বাড়ির শানু বেপারীর ছেলে। আহত পারভেজ একই এলাকার মৃত্যু আলমগীর বেপারী ছেলে, সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই হয়। মঙ্গলবার সকালে নুরনবীর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



















