সর্বশেষ
ভোলা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর গণসংযোগ
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
- আপডেট : ০৫:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ বিডিপি কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাঈম গণসংযোগ করেছেন। মঙ্গলবার (১০ জুন) দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া খালগোড়া বাজারে গণসংযোগ করেন তিনি।
এ সময় লালমোহন উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল্লাহ সেলিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালী, পশ্চিম চর উমেদ ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: আবু ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের নেতা মো: সলেমান জমাদার,মো: মুরাদ ও মোতাহার হোসেনসহ নেতৃবৃন্দ।



















