সর্বশেষ
শ্রীনগরে বেলতলী-বীরতারা খালের ভরাটকৃত মাটি অপসারণে কাজ শুরু
খান সুজন
- আপডেট : ০১:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার বেলতলী এলাকার কেসি রোড সংলগ্ন বেলতলী-বীরতারা খালের ভরাটকৃত মাটি অপসারণের
কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে স্থানীয় ভূমির উপসহকারী কর্মকর্তা কৃষ্ণ কুমার পালের উপস্থিতিতে স্ক্যাভেটর মেশিন (ভেক্যু) দিয়ে ভরাটকৃত খালের মাটি কেটে সরানো হচ্ছে। এদিন রাত ১১টা পর্যন্ত উপসহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পালকে ঘটনাস্থলে দাড়িয়ে থেকে খালের মাটি সরানোর কাজে তদারকী করতে দেখা গেছে। খালের মাটি সম্পূর্ণরূপে অপসারণ হওয়া পর্যন্ত এই কাজ চলমান থাকবে। এর আগে কেসি রোডের বেলতলী জোড়া সেতুর সামান্য উত্তর দিকে বেলতলী-বীরতারা নামক খালটির দুই পারসহ অবৈধভাবে জমি ভরাট শুরু করে ভূমি সিন্ডিকেটটি। এনিয়ে গত এপ্রিলে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ঘটনাস্থলে এসে ভরাট কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য, একটি ভূমি সিন্ডিকেটের কারসাজিতে অবৈধভাবে খালসহ জমি ভরাট করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করে উপজেলার দেউলভোগের আজিজ মোল্লা নামে এক ব্যক্তি। আজিজ মোল্লা ক্রয়সূত্রে খালের ওই জায়গা নিজের দাবী করে। দৃশ্যমান খালটির দুই পাড় ভরাটের ফলে বর্ষার পানি চলাচলে বাঁধাগ্রস্ত হয়ে দাড়ায়। এতে আটপাড়া ও বীরতারা এলাকার চকে আলুসহ শতশত একর কৃষি জমি হুমকির মুখে পড়ে। গত মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসন ভরাটকৃত খালের মাটি অপসারণ শুরু করায় প্রান্তিক কৃষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন।



















