সর্বশেষ
শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা
খান সুজন
- আপডেট : ০৯:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাঁসাড়া পাল বাড়িতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ। হাঁসাড়া লক্ষী মন্ডব কমিটির সভাপতি পমেশ্বর রাজবংশীর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোহন মোড়ল, ইউনিয়ন বিএনপির যুগ্ন-সম্পাদক আবুল হোসেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির হুমায়ুন খালাসী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল শেখ। এ সময় উপস্থিত ছিলেন রুবেল, সিফাত, শামীম, সোলায়মানসহ দলীয় নেতাকর্মী।



















