ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শ্রীনগরে গ্যারেজের তালা ভেঙ্গে দুটি অটোরিক্সা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৫২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 শ্রীনগর উপজেলার কুকুটিয়া ই্উনিয়নের সিন্দুরদীতে গ্যারেজের দরজার তালা ভেঙ্গে দুটি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। সিন্দুরদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবের ও মরহুম আলমগীরের ছেলে রিংকুর অটোরিক্সা চুরি হয়। জানা গেছে, সিন্দুরদীতে হাজী হেলাল উদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে টিনশেড
গ্যারেজটির মালিক আবু তালিব। সে ঢাকায় বসবাস করেন। গ্যারেজটি পরিচালনা করেন একই গ্রামের মিজান বেপারী।
স্থানীয়রা জানান, সংঘদ্ধ চোরচক্র রাতের কোন এক সময় গ্যারেজ থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে গেছে। সকালে গ্যারেজ দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়। তারা আরো জানান, গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে সিন্দুরদী সড়কের
মোড়ে মাদবর ভ্যারাটিজ স্টোরের বেড়া কেটে দোকানের প্রায় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোর চক্রটি এলাকায় বিভিন্ন সময় চুরি করছে। ভুক্তভোগী রিংকু জানান, গ্যারেজে ১৩/১৪টি অটোরিক্সা রিক্সা রাখা হয়। সকালে গ্যারেজে এসে দেখি আমার অটোসহ দুটি অটোরিক্সা চুরি হয়ে গেছে। বড় সাইজের দুটি অটোরিক্সার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। স্থানীয় ইউপি সদস্য শেখ নজরুল ইসলাম জানান, অটো চুরির ঘটনা শুনে গ্যারেজে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসেছি। দুপুরের দিকে গ্যারেজটির পরিচালক মিজান বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে গ্যারেজ বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে চলে যাই। রবিবার সকালে এসে গ্যারেজের মূল দরজার তালা ভাঙ্গা দেখি। ভিতর থেকে দুটি অটো চুরি হয়ে গেছে।
এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করতে যাই। ডিউটি অফিসার পরে যেতে বলছেন।
এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মো. হাবিব জানান, তাদেরকে লিখিত অভিযোগ নিয়ে সন্ধ্যায় আসতে বলেছি। আটপাড়া এলাকায়ও অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা কিছুক্ষণ হলো আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গ্যারেজের তালা ভেঙ্গে দুটি অটোরিক্সা চুরির অভিযোগ

আপডেট : ১১:৫২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫