ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সম্পাদক পলি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক শাহনাজ বেগম পলি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ‎দুই বছর মেয়াদি নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কালবেলার শাহনেওয়াজ খান সুমন, কোষাধ্যক্ষ
দেশ রূপান্তরের মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক এখন টিভির মো. রুবেল পারভেজ, নারী সম্পাদক খবরের কাগজের ফারহানা তাহের তিথি ও কার্যনির্বাহী সদস্য পদে বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে।

প্রসঙ্গত, সাধারণ সভার শুরুতে সংগঠনের বিদায়ী সভাপতি কাজী আবদুল হান্নান পদত্যাগ করলে সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী আবদুল মান্নান, খায়রুল আলম বকুল ও সাহানোয়ার সাইদ শাহীন।

উল্লেখ্য, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সম্পাদক পলি

আপডেট : ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫