ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৬ নং ওয়ার্ড বিজয়ী

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে লালমোহন ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লালমোহন ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড অংশগ্রহণ করেন। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই গোলই আসে প্রথমার্ধে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয়। এতে ৫ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬ নং ওয়ার্ড।

এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) আসনের মুঃ নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম এ হাসান, সেক্রেটারী সোলাইমান জমাদার, লালমোহন পৌরসভাপতি নাজমুল আযম, প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মো. এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথি মুঃ নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

বিশেষ অতিথি এম এ হাসান বলেন, গ্রামীণ পর্যায়ে ফুটবলের প্রতিভা অসাধারণ।আমরা লালমোহনের প্রতিটি ইউনিয়নের খেলা শেষ করে চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা পর্যায়ে আবারো খেলা শুরু করবো। ধারাবাহিক প্রতিযোগিতা হলে এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।”

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক।

উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশ নেয়। সর্বশেষ শুক্রবার ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৬ নং ওয়ার্ড বিজয়ী

আপডেট : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫