ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি, প্রতারণার শঙ্কা

জেলা প্রতিনিধি ভোলা:
  • আপডেট : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে মৎস্য ব্যবসায়ী সমিতি নামে নিবন্ধনবিহীন সমবায় সমিতি গড়ে উঠেছে। এ সমিতির রয়েছে দেড় শতাধিক সদস্য।সমিতির নামে সদস্য বই তৈরি করে প্রতিদি সদস্যদের কাছ থেকে জনপ্রতি ১শত টাকা করে সঞ্চয় উত্তোলন করা হয়। যা দৈনিক ১৫ হাজার টাকা করে হলে বছরে অর্থ কোটি টাকার উপরে উত্তোলন হয়।

তবে মৎস্য ব্যবসায়ী সমিতির নামে ওই সদস্য বইয়ে কোনো রেজিষ্ট্রেশন নম্বর দেখা যায়নি।

সমবায় সমিতি করতে যেসকল আইন ও বিধিমালা রয়েছে, তার কোনটাই মানা হয়নি এ সমিতিতে। অথচ বছরে অর্ধ কোটি টাকারও বেশি সঞ্চয় নিবন্ধনবিহীন এ সমিতিতে। ফলে প্রতারণার শিকার হতে পারে সমিতির সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইউসুফ নামে এক ব্যক্তি এ সমিতির সর্বেসর্বা। আলাপকালে তিনি জানান, সমিতির বয়স প্রায় ৫/৬ মাস। পৌর শহরের উত্তর বাজারের মাছ ব্যবসায়ীদের নিয়ে সমিতি গঠন করেছিলেন। তবে সমিতির কার্যক্রম বর্তমানে নিস্ক্রিয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা ভঙ করে প্রায় ছয়মাসের মতো প্রকাশ্যে চলা নিবন্ধনবিহীন এ মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা আ. হাদি। তিনি বলেন, গতকাল এ বিষয়ে সংবাদ পেয়েছি। বিষয়টি তদন্তে সমবায় অফিসের ফরহাদকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, কিছুদিন পরপরই সংবাদ পাই নামে-বেনামে বিভিন্ন সমবায় সমিতি সদস্যদের টাকা আত্মসাৎ করে কিংবা পালিয়ে যায়। তাই কেউ প্রতারণার শিকার হওয়ার আগেই নিবন্ধনবিহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি, প্রতারণার শঙ্কা

আপডেট : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫