ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

তিনদিন পর নদীতে মিলল লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৯:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেয়ার তিনদিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। মঙ্গলবার বিকেলে দৌলতখানের চরপাতা এলাকার মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দৌলতখান থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামে এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয় তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

তিনদিন পর নদীতে মিলল লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ

আপডেট : ০৯:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫