ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদে নতুন মুখ আমিরুল ও আবিদ

মোঃ পলাশ মিয়া সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি-
  • আপডেট : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার,( ১লা সেপ্টেম্বর ২০২৫)  সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ২০২৫-২৬ মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যরা ভোটের মাধ্যমে তাদের রায় প্রকাশ করেন।

২৫ জন ভোটারের মধ্যে ২১ জন ভোট প্রদান করেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম (দৈনিক বাংলাদেশের আলো) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবিদ হোসেন (দৈনিক প্রতিদিনের কাগজ)।

অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন,
সহ-সভাপতি: লিখন হোসেন (দৈনিক ভোরের ডাক)
যুগ্ম সাধারণ সম্পাদক: রাহিমা বেগম স্মৃতি (বুলেটিন বার্তা)
সাংগঠনিক সম্পাদক: মোঃ সাজ্জাদুল ইসলাম (দৈনিক খবর সংযোগ)অর্থ সম্পাদক: মোঃ পলাশ মিয়া (দীপ্ত বার্তা)
দপ্তর সম্পাদক: মোঃ শাহরিয়ার আজিম (ঢাকা ওয়াচ২৪.কম)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিপন খন্দকার (দৈনিক আমাদের মাতৃভূমি)

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
লামিস তাসনিম জুহা (প্রতিদিনের খবর), মোঃ মাহমুদুল হাসান তাফির (দৈনিক স্বদেশকণ্ঠ), এবং আল আমিন মোহ (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনবাণী-এর রিপোর্টার নাজমুল সুজন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, আজকের পত্রিকা-র স্টাফ রিপোর্টার মোহাম্মদ যুবায়ের এবং মানবকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার ফেরদৌস সাগর।

সভাপতি আমিরুল ইসলাম বলেন,
আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং একসাথে থেকে সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য, পেশাদারিত্ব এবং মর্যাদা অটুট রাখতে আমরা নিরলসভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক আবিদ হোসেন জানান,
এই পদ আমার জন্য যেমন গৌরবের, তেমনি বড় দায়িত্বও বটে। সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। সহকর্মীদের সহযোগিতা পেলে আমরা একসাথে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাব।

অনুষ্ঠানে সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান সদস্য এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটির সাফল্য ও সমিতির ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরও শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদে নতুন মুখ আমিরুল ও আবিদ

আপডেট : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫