ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

জুলাই আন্দোলনে লালমোহনের শহীদ শিহাবের লাশ উত্তোলন করতে দেননি পরিব… ঢাকা থেকে এসে ফেরত গেছে পুলিশের টিম

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় জুলাই আন্দোলনে শহীদ ভোলার লালমোহনের মুফতি শিহাবের লাশ কবর থেকে উঠাতে দেয়নি পরিবার। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সিআইডি ও পুলিশের যৌথ টিম আদালতের নির্দেশ নিয়ে লালমোহন আসেন। দুপুর ১টার দিকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাজ আজিজসহ লাশ উত্তোলন করতে যান যান। এসময় শহীদ মুফতি শিহাবের বাবা খলিল রদ্দি ও ভাইয়েরা লাশ উত্তোলন করতে দেননি। লালমোহন কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেজ ছকিনা গ্রামের রদ্দি বাড়ির মুফতি শিহাব উদ্দিন ছিলেন বেফাকের সাবেক কর্মকর্তা। এছাড়া তিনি যাত্রাবাড়ি একটি মসজিদের খাদেমও ছিলেন। চব্বিশের ১৯ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় গুলিতে শহীদ হন শিহাব উদ্দিন।

শিহাবের বাবা খলিল রদ্দি জানান, ২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন শিহাব উদ্দিন। পরে তার মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়। মৃত্যুর পর কবর থেকে লাশ উঠানোর নিয়ম ইসলামে নেই। তাই তারা লাশ উঠাতে আগ্রহী নন। তাছাড়া পরিবার থেকে কেউ মামলাও করেনি বলে তিনি জানান। তার বন্ধু পরিচয়ে একজন এই্ মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই রিয়াজ হোসেন জানান, জুলাই-আগস্টের ঘটনায় শিহাবের পক্ষ হয়ে রফিক পাটোয়ারী নামে একজন মামলা করেছে। তার বাড়ি চাঁদপুর। ওই মামলার পর আদালত থেকে লাশ উত্তোলন করার আদেশ দেওয়া হয়। আদেশের কপি নিয়ে তারা বৃহস্পতিবার লালমোহন আসেন। ম্যাজিস্ট্রেট নিয়ে লাশ উত্তোলন করতে গেলে পরিবার আপত্তি জানায়। যার কারণে তারা ফেরত যাচ্ছেন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ জানান, আদালত থেকে জেলা ম্যাজিস্টেটের কাছে লাশ উত্তোলনের জন্য নির্দেশ আসে। জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে তিনি লাশ উত্তোলন করতে যান। পরিবার আপত্তি জানানোর কারণে লাশ উত্তোলন করা হয়নি। এবিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

জুলাই আন্দোলনে লালমোহনের শহীদ শিহাবের লাশ উত্তোলন করতে দেননি পরিব… ঢাকা থেকে এসে ফেরত গেছে পুলিশের টিম

আপডেট : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫