সর্বশেষ
নয়ানীগ্রাম সমাজকল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শাহিন পাটোয়ারী, সম্পাদক কবির হাওলাদার
জেলা প্রতিনিধি (ভোলা);
- আপডেট : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
লালমোহনের ঐতিহ্যবাহী নয়ানীগ্রাম সমাজকল্যাণ সমিতির কমিটি গঠিত হয়েছে। সোহেল আজীজ শাহীন পাটোয়ারীকে সভাপতি ও শাহিনুল ইসলাম কবির হাওলাদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেন উপদেস্টা পরিষদ।
গত শুক্রবার সমিতির প্রধান উপদেস্টা মাওঃ আব্দুল আউয়াল ও উপদেস্টাগণের সম্মতিতে নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
উল্লেখ্য ১৯৬৩ সালে নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়।



















