ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড, জাল-মাছ জব্দ

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৫ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃতদের মধ্যে ১২ জেলেকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এছাড়া এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, থানা পুলিশের সদস্যগণসহ মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড, জাল-মাছ জব্দ

আপডেট : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫