ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনের এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫জন করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৮:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলার এমপিওভূক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫জন শিক্ষক কর্মচারী ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রবিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

লালমোহন উপজেলা এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর সমন্বয়কারী মো. আলমগীর হোসেন জানান, শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর দুই শতাধিক শিক্ষক ঢাকাতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখনো লালমোহনের অনেক শিক্ষক আন্দোলনে ঢাকাতে রয়েছেন। কিন্তু ওই দিন দুপুরে হঠাৎ বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো পুলিশ শিক্ষকদের উপর অতর্কিত হামলা, জলকামান, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষকদের উপর হামলা পৃথিবীর কোনো সভ্য দেশে কোনোদিন হয়নি। বর্তমান সরকারের পুলিশ তা করেছে। আমরা মনে করেছি আমাদের ন্যায্য দাবি বর্তমান সরকার মেনে নিবে। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে বর্তমান শিক্ষা উপদেষ্টা উলটো আমাদেরকে বিভিন্ন ভিভ্রান্তি মূলক কথাবার্তা বলছেন।

আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লালমোহন উপজেলার প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকে আরো বেগবান করতে কমপক্ষে ৫জন শিক্ষক ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করবে।

তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষক ও কর্মচারীদেরকে শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাওয়ার জন্য সর্বরকম সহযোগিতা করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনের এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫জন করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত

আপডেট : ০৮:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫