সর্বশেষ
শ্রীনগর কৃষি ব্যাংকের শ্রেষ্ঠ আমানত কারি পুরুস্কার পেলেন আবুল কালাম কানন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৬:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা শাখার কৃষি ব্যাংক কতৃক তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র অফিসার মাহতাব উদ্দিন সুজনের সঞ্চালনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।গ্রাহক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয়ও কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান, মুন্সীগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে মুন্সীগঞ্জের শ্রীনগর শাখার কৃষি ব্যাংক কর্তৃক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বুধবার বিকেল ৩টার সময় অত্র শ্রীনগর কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ শওকত আলী’র সভাপতিত্বে ওআমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সাবেক ডিজিএম এস এম এ খালেক।আরও ছিলেন, শ্রীনগর কৃষি ব্যাংকের শ্রেষ্ঠ আমানত কারি পুরুস্কার প্রাপ্ত আবুল কালাম (কানন)।উত্তম ঋণ গৃহিতা হিসেবে উপস্থিত ছিলেন, শিপলু ট্রেডার্স এর মোঃ বাদল মিয়া সহ শ্রীনগর শাখার অন্যান্য গ্রহীতাগন।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশ কৃষি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



















