ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি – নিজামুল হক নাঈম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি। দ্রুত তা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সততা, নিষ্ঠা ও দেশ গঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে “রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্য শেষে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে ম্যারাথন দৌড় কর্মসূচি শুরু হয়ে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উত্তর বাজার মসজিদের সামনে এসে শেষ হয়। রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির নেতৃত্ব দেন নিজামুল হক নাঈম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডিন্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শীত উপেক্ষা করে এলাকাবাসী— বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা— ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত “রান উইথ নাঈম” কর্মসূচি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি – নিজামুল হক নাঈম

আপডেট : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫