ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় যাত্রী বেশে মো. আবু বক্কর নামে ৫৫ বছর বয়সী এক অটোরিকশা চালককে চুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেন। বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশা চালক মো. আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির ছেলে।

স্থানীয়রা জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়ে কচুয়াখালী এলাকার একটি নির্জন স্থানে যান। সেখানে নিয়ে চালক আবু বক্করকে চুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ অটোরিকশা ছিনতাইকারী সিন্ডিকেট এরআগেও বিভিন্ন স্থানে এ ধরণের ঘটনা ঘটিয়েছেন।

নিহত অটোরিকশা চালক আবু বক্করের বোন জুলেখা বেগম বলেন, আমার ভাই প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে ফেসবুকে লালমোহনে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের খবর দেখি। এরপর বুধবার সকালে লালমোহন থানায় গিয়ে নিশ্চিত হই মরদেহটি আমার ভাইয়ের।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫