ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া- মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জানাযার দিন ঢাকার শহর ছিল জানাযার শহর। বাংলাদেশের ইতিহাসে এটি বৃহত্তম জানাযা।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো। তবে বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।

লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া- মেজর হাফিজ

আপডেট : ০৭:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬