ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আওয়ামীলীগের উচিত ভারতের প্রত্যেকটি রাজ্যে অফিস খুলে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে থাকা – মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে ১৭ বছর দেশে অর্থ লুন্ঠন করে বিদেশে পাচার করেছে। দেশের জন্য কিছুই করেনি শুধু নিজেদের ভাগ্য গড়েছে। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ করলে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আয়না ঘর বানিয়ে সেখান থেকে নিয়ে গভীর রাতে নদীর পারে গুলি করে হত্যা করতো। র‌্যাব ও সেনাবাহিনীর কিছু কুলঙ্গার এসব কাজ করতো। ওই সময়ের ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে ৩১০ টি বাড়ি করেছে। ডক্টর ইউনুছ ইংল্যান্ড সরকারের কাছে চিঠি দিয়েছি সেসব অবৈধ অর্থ ফেরত আনার জন্য। বাংলাদেশ গত ১৬ বছরে অনেকটা পিছিয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ উপস্থিত জনসমাবেশের সকলকে উদ্দেশ্য করে বলেন, ইসলামের নামে কেউ যেন কাউকে ঠকাতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। লালমোহন তজুমদ্দিনে কোন অপকর্ম হতে দেব না। সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনারা আমার কাছ থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। আওয়ামীলীগের নেত্রী ভারতে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামীলীগের উচিত ভারতের প্রত্যেকটি রাজ্যে অফিস খোলা এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে থাকা।

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আওয়ামীলীগের উচিত ভারতের প্রত্যেকটি রাজ্যে অফিস খুলে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে থাকা – মেজর হাফিজ

আপডেট : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬