ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

সরিয়ে নেওয়া হয়েছে ১৭ লাখ মানুষ

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১০:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে সকালে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শনিবারের মধ্যেই ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল মধ্যরাত নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়াবিদ আয়েশা খানম সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় হলেও উপকূলের ২০০ কিলোমিটারের কাছাকাছি আসার মধ্যে বুলবুলের শক্তি কিছুটা কমেছে। আগে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

সরিয়ে নেওয়া হয়েছে ১৭ লাখ মানুষ

আপডেট : ১০:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯