ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৯৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলার দুই কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে লালমোহনের সন্তান ইয়ামিন হোসেন (পিয়াস) ও মাজহারুল ইসলাম আসিফ কৃতত্বের সহিত কৃতকার্য। হয়। দুজনেই লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ইয়ামিন হোসেন (পিয়াস) ভোলা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি ও লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রামের বাসিন্দা এডভোকেট মোহাম্মদ ইউছুপ হোসেনের ছেলে। পিয়াস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি (অর্নাস) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রাকটিসরত আছেন।

মাজহারুল ইসলাম আসিফ লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মো. মজিবুর রহমানের ছেলে। আসিফ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অর্নার্স) এবং এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
ইয়ামিন হোসেন (পিয়াস) বলেন, কৃতজ্ঞতা শুকরিয়া জানাচ্ছি পরম করুনাময় মহান আল্লাহ দরবারে। বাবা-মার দোয়া এবং সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা আমার এই জার্নিকে আরো সহজ করে তুলেছে। আইন পেশা একটি সম্মানজনক এবং চ্যালেঞ্জিং পেশা। সমাজের সকল শ্রেনীর পেশার মানুষদের যথাযথ আইনি সেবা পাওয়ার জন্য এবং ন্যায় বিচারের লক্ষে সবসময় নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।

মাজহারুল ইসলাম আসিফ বলেন, আইন পেশা একটি মহৎ সম্মানের পেশা, এ পেশার সাধারণ ও অসহায় মানুষদের পাশের দাঁড়ানো এবং মানুষের সেবা করার উদ্দেশ্যেই এ পেশায় আসা। আমার এই পথচলায় যার ভূমিকা সবচেয়ে বেশি, তারা হলেন আমার মা বাবা ও পরিবার, তাদের বিশ্বাস আর অটল সমর্থনই ছিল আমার আইনজীবী হওয়ার প্রতিটি পদক্ষেপের প্রেরণা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ করার মতো নয়। আজ আমি যে আইনজীবী, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিবারের।
আসিফ আরো বলেন, এই পেশায় অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের লালমোহনের কৃতি সন্তান হাইকোর্টের এডভোকেট মনিরুল ইসলাম আমার মামা হয়, মূলত তার পথ অনুসরণ করে এ পেশার দিকে অগ্রসর হওয়া। আইনি পেশায় আমার প্রতিটি ধাপে তাঁর স্নেহভরা দিকনির্দেশনা পেয়েছি। তাঁর, অমূল্য সাহায্য এবং পড়াশোনায় সমর্থন—সবকিছুই আমার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।

এদিকে লালমোহনের দুই কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় লালমোহনের বিভিন্ন সংগঠন ও ব্যাক্তির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

আপডেট : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬