চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
- আপডেট : ১০:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ধারনা করা হয়েছে। রবিবার দিবাগত (২২ মার্চ ) দিবাগত রাত ৪টায় সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৪টা বজলু বাজারের আপাতত ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হতে পারে। মূহুর্তের মধ্যে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর পুড়ে ছাই হয়ে গেছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাসুদ বলেন, রবিবার দিবাগত রাত ৪টা ১০ মিনিটের সময় বজলু বাজারে আগুনে লাগার খবর পেয়ে ৪টায় ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছি। দীর্ঘ ১ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার আরও জানান অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ব্যবসায়ীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানর মালামাল ও ঘর মালীকের ঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার মত হবে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে যথাযথ কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেছে।
নিউজটি শেয়ার করুন


















